বিল না দিয়ে ব্যাডমিন্টন খেলায় বিদ্যুৎ ব্যবহার কি জায়েজ?
বিল না দিয়ে ব্যাডমিন্টন খেলায় বিদ্যুৎ ব্যবহার কি জায়েজ? শীত আসলে শহর-গ্রাম সবখানেই শুরু হয় ব্যাডমিন্টন খেলা। সাধারণভাবে ব্যাডমিন্টন খেলা জায়েজ হলেও কিছু কারণে এটা হারাম হয়ে যায়। যেমন জুয়ার কারণে হারাম হয়। পোশাকের পর্দা রক্ষা না করার জন্য হারাম হয়।খেলা নিয়ে আরেকটি বিষয় উঠে আসে তা হলো বিদ্যুতের ব্যবহার নিয়ে। অনেক সময় এসব ব্যাডমিন্টন খেলার আয়োজনে রাস্তার মেইন লাইন বা সরকারি লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে হাই ভোল্টেজের লাইট জ্বালানো হয়। যা মিটার দিয়ে কারও নামে হিসাব করা হয় না। যথাযথ প্রক্রিয়ায় ক্রয় করা ছাড়া এভাবে সরকারি বিদ্যুৎ নেয়া জায়েজ নেই। এটা চুরির মতোই গর্হিত গুনাহ ও অপরাধ। ব্যক্তিগত সম্পদ চুরি করা যেমন হারাম, জাতীয় বা সরকারি সম্পদ চুরি করাও হারাম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَ هُمۡ لَا یُظۡلَمُوۡنَ অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করবে, সে কেয়ামতের দিন ওই বস্তু নিয়ে উঠবে, যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল। তারপর প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারও প্রতি জুলুম করা হবে না। (সুরা আলে ইমরান ১৬১) আল্...