Posts

ইমামের খাটের নিচে কিশোরী​​​​​​​, এলাকাজুড়ে তুলকালাম

Image
  বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক এ প্রবনতা সমাজের একাধিক শ্রেনীতে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে যুক্ত হয়েছে, মসজিদের এক লেবাসধারী স্থানীয় মসজিদের ইমাম। টাঙ্গাইলের মিয়াপুরে ১৬ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী প্রেমে জড়িয়েছেন ইমামের। উক্ত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর এক শিক্ষার্থী। সম্পর্কের শুরু গোপনে, যা এক বছর ধরে চলে। কিশোরী জানান, উক্ত ইমামের সাথে তার ভালোবাসার সম্পর্ক, যা বিয়ের সম্পর্ককে অতিক্রম করে। এমন অনৈতিক সম্পর্ক জানার পর গ্রাম জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবী তুলে গ্রামবাসী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের দ্বায়িত্ব নেয়। পুলিশ ইমামের ঘড়ে তল্লাশি চালানোর সময়, তার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে।

ঢামেকের মর্গে জুলাই গণঅভ্যুত্থানের ৬টি বেওয়ারিশ লাশের সন্ধান

Image
 ঢামেকের মর্গে জুলাই গণঅভ্যুত্থানের ৬টি বেওয়ারিশ লাশের সন্ধান জুলাই গণঅভ্যুত্থানে ৬টি অশনাক্তকৃত লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মর্গে রয়েছে। এসব লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসাবে ‘ডিজিস্ট উপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’। লাশের প্রাপ্ত তথ্য মতে, এই ৬ জন হলেন, অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) এবং এনামুল (২৫)। অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি এই বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তাদের পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধও করা হচ্ছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

ওসি পরিচয়ে ছাত্রদলের আহ্বায়কের চাঁদাবাজি, গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

Image
 ওসি পরিচয়ে ছাত্রদলের আহ্বায়কের চাঁদাবাজি, গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার (১০ জানুয়ারি) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আব্দুর রাজ্জাককে ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুরপাড় এলাকায় তাকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ জনতা। আটক ও বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক সদর উপজেলার নহনা গ্রামের রুস্তম আলীর ছেলে ও আপেল একই এলাকার শাহাদতের ছেলে। চাঁদাবাজি, অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন ভাটিনা ঠাকুরবাড়ি এলাকার মৃত নির্ভয় বর্মণের ছেলে চৈতু বর্মণ। মামলার অন্য আসামিরা হলেন- নহনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহীনুর ইসলাম, আপনের ছেলে শান্ত, সাহাদুলের ছেলে আক্তারুল, শ্রী উজ্জ্বল রায়, শ্রী তাপস রায় ও শ্রী মহেশ চন্দ্র রায়। ...

খাটের নিচে কলেজ শিক্ষকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা

Image
 খাটের নিচে কলেজ শিক্ষকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা খাটের নিচে কলেজ শিক্ষকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসার খাটের নিচ থেকে দিলীপ কুমার রায় (৬৬) নামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ঢাকা পোস্টকে জানান, স্ত্রী নিভা রানি সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রানি ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে গেলে গ্রিলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন...

টিসিবির চাল বিক্রি বন্ধ, ৩৭ লাখ কার্ডধারী কোনো পণ্যই পাবে না

Image
 টিসিবির চাল বিক্রি বন্ধ, ৩৭ লাখ কার্ডধারী কোনো পণ্যই পাবে না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের পণ্যতালিকা থেকে জানুয়ারি মাসে চাল বাদ দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না করায় এমনটি হয়েছে বলে জানিয়েছে টিসিবি। এছাড়া হাতে লেখা কার্ড পরিবর্তন করে স্মার্ট কার্ড চালুর কারণে জানুয়ারি মাসে অন্তত ৩৭ লাখ কার্ডধারী টিসিবির কোনো পণ্যই পাবেন না। মঙ্গলবার (৭ জানুয়ারি) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসে কার্ডধারীরা দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। ২০২৩ সালের জুলাই মাস থেকে টিসিবি প্রতি ফ্যামিলি কার্ডের বিপরীতে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল সরবরাহ করে আসছিল। খাদ্য অধিদপ্তর এ চাল সরবরাহ করত। চাল সরবরাহ বন্ধের কারণ সম্পর্কে জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ‘খাদ্য অধিদপ্তর ডিসেম্বর পর্যন্ত চাল সরবরাহ করেছে। জানুয়ারিতে চাল সরবরাহ না পাওয়ায় এ মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। চাল পাওয়া গেলে পুনরায় সরবরাহ শুরু হবে।’ সংশ্লিষ্ট সূত্রে জ...

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক

Image
 বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’ চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল

Image
 মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।’ বুধবার দিবাগত গভীর রা‌তে নি‌জের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি। ৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ দেশ আমাদের অহংকার। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গতব ছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম। কিন্তু ড. ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এ দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে ছোট করা জন্য বাঙালি জাতির অহংকার, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে।’ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।’ এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি ...

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

Image
 সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ। বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬শ’ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ’ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বা...

১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন।

Image
 ১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন। জানা গেছে, এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। সম্মেলন উপলক্ষ্যে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সারাদেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্...

ইসলামি জলসায় বিএনপির নেতাদের নাম না রাখায় জামায়াতে সাথে বিএনপির সংঘর্ষ

Image
 ইসলামি জলসায় বিএনপির নেতাদের নাম না রাখায় জামায়াতে সাথে বিএনপির সংঘর্ষ জানা গেছে, ঘুড়িদহ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় একটি ইসলামি জলসার আয়োজন করে বিএনপি। যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। এ অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামায়াত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামি জলসার আয়োজন করেন ২৬ ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হলেও স্থানীয় বিএনপি নেতাদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে শুক্রবার দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকিরুল ইসলাম এবং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমানসহ ছয়জন আহত হন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে সাতজন আহত হন। আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা এ ব্যাপারে বিএনপি ও জামায়াতের ক...

বাংলাদেশিদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক ভারতে, সভা শেষেই বিলি ১০ হাজার প্যাকেট

Image
 বাংলাদেশিদের তৈরি বিরিয়ানি বয়কটের ডাক ভারতে, সভা শেষেই বিলি ১০ হাজার প্যাকেট সোমবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ তোলা হয়, বাংলাদেশিরা অনুপ্রবেশ করে এদেশে বিরিয়ানির দোকান তৈরি করছে।তাই তাদের তৈরি বিরিয়ানি বয়কটের দাগ দেওয়া হয়। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। এপার বাংলাতেও এনিয়ে প্রতিদিনই তীব্র প্রতিবাদ আন্দোলন হচ্ছে। আর এই ঘটনায় প্রতিবাদ জানাতে এপারে বাংলাদেশিদের দোকানে তৈরি বিরিয়ানি বয়কটের ডাক দিতে একটি বিরাট প্রতিবাদ সভার আয়োজন করেছিল সনাতনী ঐক্য পরিষদ। কিন্তু, সেই প্রতিবাদ কর্মসূচির শেষে সভাস্থল ভরে উঠল বিরিয়ানির গন্ধে। সভায় অংশগ্রহণকারীদের বিতরণ করা হল বিরিয়ানি। সভা শেষে প্রায় ১০ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। অভিয...

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের

Image
 ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার যুবার এদিন আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ যুব দল। টার্গেট তাড়া করতে নেমে ৩৫.১ ওভারে ১৩৯ রানে অলআউট হয় টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের শিরোপা জয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন, আজিজুল করিম ও ফাহাদ। তাদের বোলিং তোপে বড় কোনো চুটি গড়তে পারেনি ভারত। যে কারণে ৩০০ বলে মাত্র ১৯৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে। ১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না। যু...

ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ বাংলাদেশিদের

Image
বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভাল ধারণা পোষণ করেন বলে ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে তথ্য উঠে এসেছে। ১০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৯ শতাংশ বাংলাদেশি পাকিস্তানকে ‘পছন্দ’ করেন। অন্যদিকে, ভারতকে ‘পছন্দ’ করেন ৫৩.৬ শতাংশ মানুষ। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের ফলাফল থেকে দেখা যায়, এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ এবং ২ মিলে হয় ‘পছন্দ’ আর ৪ এবং ৫ মিলে ‘অপছন্দ। উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ স্কেলে বাছাই করেন। অন্যদিকে, ভারতের ‘পছন্দ’ স্কোর ছিল ৫৩ দশমিক ৬ শতাংশ। তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে ‘অপছন্দ’ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ২৮ দশমিক ৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মত দেন। অন্যদিকে, ভারতের ‘অপছন্দ’ স্কোর ছিল ৪১ দশমিক ৩ শতাংশ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। ...

আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Image
 আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ১৮ জুলাই সকালে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর ফলে আন্দোলন নতুন মাত্রা পায়। শুক্রবার (২২ নভেম্বর) দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভ্যুলেশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এনএসইউ’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম এ সেশনের আয়োজন করে। প্রেস সেক্রেটারি বলেন, এ আন্দোলনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছেন। কিন্তু এটি গণমাধ্যমে সেভাবে আসেনি। এটি আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। এ আন্দোলনে দু’টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে বাংলা ব্লকেড একটি। এ আন্দোলনে ১৮ জুলাই এবং ৩০ জুলাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিরোধ এবং ৩০ জুলাই শেখ হাসিনাকে ‘লাল কার্ড’ দেখানো। এট...

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি

Image
 জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অতিরিক্ত মুনাফা ও অপচয় বন্ধ ও বাজারভিত্তিক হলে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয়ে সরকারের তৈরি সূত্র সংশোধন করার প্রয়োজন আছে। ‘বাজারভিত্তিক জ্বালানি নির্ধারণ: সরকারের নেতৃত্বে পদক্ষেপ ও সম্ভাব্য সংশোধন’ শীর্ষক এক সেমিনারের লিখিত নিবন্ধে এটি বলা হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে সিপিডি। এতে বলা হয়, জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারণের সূত্র তৈরি করা যেতে পারে।মূল প্রবন্ধে সিপিডি জানায়, বাজারভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে ডিজেলের দাম ১০.৫০ টাকা, কেরোসিনের দাম ৮.১০ টাকা, পেট্রোলের দাম ১১.৩২ টাকা ও ফার্নেস অয়েলের দাম ০.৭১ টাকা কমানো সম্ভব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৩১শে অক্টোবর নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে। ওই ...

রিকশা নয়, যানজটের মূল কারণ ব্যক্তিগত গাড়ি’

Image
 রিকশা নয়, যানজটের মূল কারণ ব্যক্তিগত গাড়ি’ রিকশা নয়, রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি। রিকশাচালকদের ওপর আইন প্রয়োগ করা হলেও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গাড়ি পার পেয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে ন্যায়ভিত্তিক যাতায়াত ব্যবস্থা শীর্ষক আলোচনায় উঠে আসে এসব তথ্য। যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনের মানোন্নয়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের।আশেপাশের গাড়ির ডিলারশিপ একই সড়ক। লেন না মেনে ইচ্ছামতো চলছে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, রিকশাসহ সব ধরনের গাড়ি। তীব্র যানজটে ফিটনেসবিহীন গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে নাজেহাল যাত্রীরা। এমন চিত্র রাজধানীর চিরচেনা।রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভা হয় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের অডিটোরিয়ামে। বক্তারা বলেন, মেট্রোরেলের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থা তৈরি হলেও বেশি খরচের কারণে নিম্নবিত্ত সেটি ব্যবহার করে কম। আশেপাশের গাড়ির ডিলারশিপ রাজধানীতে অস্বাভাবিক যানজটের মূল কারণ প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত গাড়ি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন নগর পরিকল্পনাবিদ রিয়াজ উদ্দিন বলেন, ‘পরিবহনকে কীভাবে ব্যবহারের মাধ্যমে অ্য...

কখন নির্বাচন হবে জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

Image
 কখন নির্বাচন হবে জানালেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝিতে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়। লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থ...

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Image
 আবু সাঈদের কবর জিয়ারত করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। এর আগে তিনি আবু সাঈদের বাড়িতে পৌঁছান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আজ শুক্রবার বেলা ২টায় জুম্মার নামাজের পর ড. এ এস এম আমানুল্লাহ্ রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য। তিনি উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নামে জাতীয় বিশ্ববিদ...

ব্রেকিং নিউজ 🔥🔥থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর

Image
 ব্রেকিং নিউজ 🔥🔥থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঝালকাঠির রাজাপুরে সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ। ব্যারিস্টার শাহজাহান ওমরের আজ রাজাপুরে সফর করার কথা ছিল। আগাম খবর পেয়ে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এই সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।আজ সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমর আহত হন। তার গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত অবস্থায় শাহজাহান ওমর তার সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপি...

পুলিশ কিংবা সেনাবাহিনীর কথায় আমরা রাস্তা থেকে সরে যাব না’

Image
 পুলিশ কিংবা সেনাবাহিনীর কথায় আমরা রাস্তা থেকে সরে যাব না’ রাজধানীর মহাখালী এলাকায় রেললাইন থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেবেন না বলে জানিয়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। তারা বলছেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না। তবে, রেললাইনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, তারা চেষ্টা করছেন রিকশা চালকদের সরিয়ে দেওয়ার জন্য।অটোরিকশা চালকরা বলছেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না। ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আমাদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা এখন কী করব, চুরি করব, না ছিনতাই করব। রিকশা না চালাতে পারলে আমরা কী করে চলব, কীভাবে টাকা আয় করব। তাই পুলিশ কিংবা সেনাবাহিনী যত চেষ্টাই করুক না কেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাব না। তারা আরো বলছেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সকাল থেকে মহাখালী এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিনা উস্কানিতে আমাদেরকে লাঠি পেটা করে। আমরা তো আমাদের পেটের দায়ে রাস্তায় দাঁড়িয়ে। তাহলে কেন বিনা কারণে আমাদেরকে এভাবে মার...